Views Bangladesh Logo

ভুটানে চালু হলো স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা

বিশ্বজুড়ে সম্প্রসারণ অব্যাহত রাখার অংশ হিসেবে ভুটানে চালু হলো স্পেসএক্সের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট পরিষেবা ‘স্টারলিংক’।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে স্পেসএক্সের সিইও ইলন মাস্ক লিখেছিলেন, ‘স্টারলিংক এখন ভুটানে পাওয়া যাচ্ছে!

স্টারলিংকের সংযোগ ভুটানের ডিজিটাল বিভাজনকে দূর করবে বলে আশা করা হচ্ছে। বিশেষত সেসব পাহাড়ি ও দুর্গম এলাকায় যেখানে প্রচলিত ইন্টারনেট অবকাঠামো পৌঁছাতে ব্যর্থ হয়েছে। উচ্চগতির ও স্বল্প-বিলম্বিত এই ইন্টারনেট সুবিধার মাধ্যমে ভুটানের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও বাণিজ্য খাতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

দেশটির স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রুক্ষ ভূখণ্ড ও নির্ভরযোগ্য ডিজিটাল পরিষেবাগুলিতে সীমিত প্রবেশাধিকারের কারণে ভুটান দীর্ঘদিন ধরে সংযোগজনিত সমস্যার চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।

জানা গেছে, স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এমন একটি প্রযুক্তি, যেটি সবচেয়ে দুর্গম এলাকাগুলোতেও নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ সরবরাহ করতে পারে। যা প্রচলিত অপটিক্যাল ফাইবার বা মোবাইল নেটওয়ার্কের জন্য প্রায় অসম্ভব।

স্টারলিংকের এই সংযোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন সরকারি কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা। এটি ভুটানের অর্থনীতি ও দৈনন্দিন জীবনে প্রযুক্তির সংযুক্তিকে আরও ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে।




মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ