Views Bangladesh Logo

রোববার থেকে সেন্ট মার্টিন ভ্রমণে ৯ মাসের নিষেধাজ্ঞা

 VB  Desk

ভিবি ডেস্ক

রিবেশ সংরক্ষণের লক্ষ্যে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সেন্ট মার্টিন দ্বীপে রোববার থেকে টানা ৯ মাস পর্যটক ভ্রমণ বন্ধ থাকবে।

শনিবার (৩১ জানুয়ারি) চলতি মৌসুমের শেষ দিনে শেষবারের মতো পর্যটকবাহী জাহাজ দ্বীপে যাতায়াত করছে। নতুন কোনো নির্দেশনা না আসা পর্যন্ত সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে না।

সরকারের এ সিদ্ধান্তে দ্বীপের পর্যটননির্ভর ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও পরিবহন খাতসংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সাধারণত প্রতিবছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত পর্যটকদের জন্য দ্বীপটি উন্মুক্ত থাকে। তবে এ বছর সময়সীমা কমিয়ে নভেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়। নভেম্বর মাসে পর্যটকদের রাতযাপনও নিষিদ্ধ ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার করে মোট প্রায় ১ লাখ ২০ হাজার পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ করেছেন। তবে পর্যটকসংখ্যা বেশি হলেও প্রত্যাশিত লাভ হয়নি বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন জানান, শনিবার সব পর্যটক নিয়ে জাহাজ চলাচল করবে। রোববার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। ভবিষ্যতে সরকার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি নির্দেশনায় সেন্ট মার্টিনে রাতে সৈকতে আলোকসজ্জা, উচ্চশব্দ, বারবিকিউ পার্টি, কেয়াবনে প্রবেশ ও কেয়া ফল সংগ্রহ নিষিদ্ধ করা হয়েছে। সামুদ্রিক কাছিম, পাখি, প্রবালসহ কোনো জীববৈচিত্র্যের ক্ষতি করা যাবে না। সৈকতে মোটরচালিত যান চলাচল এবং পলিথিন ব্যবহারও সম্পূর্ণ নিষিদ্ধ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ