Views Bangladesh Logo

এসএসসি পরীক্ষার ফরম পূরণ ও টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা

 VB  Desk

ভিবি ডেস্ক

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষা ও ফরম পূরণের সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব মাধ্যমিক বিদ্যালয়ে আগামী ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনী পরীক্ষা শেষ করে ফল প্রকাশ করতে হবে।

নির্বাচনী পরীক্ষার প্রক্রিয়া শেষ হওয়ার পর ১৬ নভেম্বর থেকে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে। ফরম পূরণের বিস্তারিত নির্দেশনা ও ফি-সংক্রান্ত তথ্য শিক্ষা বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ২০২৭ সালের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা আগামী ১৪ মার্চ থেকে শুরু হয়ে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে। গত ২৪ আগস্ট পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়।

এর আগে চলতি বছরের শুরুতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির তালিকা ও বর্ষপঞ্জিতে ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বরের মধ্যে এসএসসির নির্বাচনী পরীক্ষা নেওয়া এবং ১৮ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য সময় উল্লেখ করা হয়েছিল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ