Views Bangladesh Logo

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি ও এইচএসসি ৬ জুন শুরু: শিক্ষামন্ত্রী

আগামী ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি থেকে শুরু হবে। এছাড়া উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে ৬ জুন। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সচিবালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানান, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি শেষ হবে। অন্যদিকে এইচএসসি পরীক্ষা শুরু হবে ৬ জুন এবং শেষ হবে ১৩ জুলাই। ইতোমধ্যে পরীক্ষার সময়সূচি বা রুটিন তৈরির কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এর আগে পরীক্ষাগুলো ডিসেম্বর মাসে আয়োজন করার একটি পরিকল্পনা থাকলেও সংশ্লিষ্ট অংশীজনদের আপত্তির মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে। পরে সবার মতামতের ভিত্তিতে পরীক্ষার নতুন এই তারিখ চূড়ান্ত করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ