Views Bangladesh Logo

সংসদের কেনাকাটায় ‘হরিলুট’: তদন্তে স্পিকারের ৫ সদস্যের কমিটি

জাতীয় সংসদের কেনাকাটায় অনিয়মের অভিযোগ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সত্যতা যাচাইয়ে পাঁচ সদস্যের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছেন স্পিকার। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার পরিচালক মো. মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ এপ্রিল ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি সংসদের সর্বোচ্চ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির আহ্বায়ক করা হয়েছেন হুইপ এ.বি.এম আশরাফ উদ্দিন নিজানকে। সদস্য হিসেবে আছেন লুৎফুল্লাহেল মাজেদ, মো. সাইফুল আলম, হুম্মাম কাদের চৌধুরী এবং মো. আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ)। কমিটিকে সরেজমিনে তদন্ত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ