Views Bangladesh Logo

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে ২০২৪ সালের ডিসেম্বরে সামরিক আইন ঘোষণার ব্যর্থ চেষ্টার ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জি গুই-ইয়ন জানান, সামরিক আইন জারির কারণে দেশে সামাজিক ক্ষতি হয়েছে, কিন্তু আসামির মধ্যে অনুতপ্ত হওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি।

এই রায়ে ইউন সুক ইয়োল দক্ষিণ কোরিয়ার গণতান্ত্রিক যুগে নির্বাচিত প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে সর্বোচ্চ কারাদণ্ড পেলেন। রাষ্ট্রপক্ষ যুক্তি দিয়েছেন, পার্লামেন্ট ঘেরাও করতে সেনা মোতায়েন এবং রাজনৈতিক প্রতিপক্ষকে গ্রেপ্তারের চেষ্টা করে তিনি সাংবিধানিক শৃঙ্খলার ওপর গুরুতর আঘাত করেছেন। তারা মৃত্যুদণ্ড দাবি করলেও আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

সাবেক প্রেসিডেন্ট নিজে এই মামলাকে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেছেন, বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি অসাংবিধানিক পার্লামেন্টারি একনায়কতন্ত্র কায়েম করেছিল, যা নাগরিকদের জানাতে তিনি সামরিক আইন জারির চেষ্টা করেছিলেন। তবে আদালত এই যুক্তিতে সন্তুষ্ট হননি।

রায় ঘোষণার সময় আদালতের চত্বরে কয়েক হাজার সমর্থক জড়ো ছিলেন। রায় ঘিরে দেশটিতে স্পষ্ট রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে। ইউন সুক ইয়োল সম্ভবত এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন, যা সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ