Views Bangladesh Logo

বাবাকে কাঁধে নিয়ে ছেলের হজ, শ্রদ্ধা ও ভক্তির এক হৃদয়স্পর্শী দৃশ্য

পবিত্র মক্কা ও মদিনার পুণ্যভূমিতে মা-বাবার প্রতি সন্তানদের গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও ভক্তির একাধিক হৃদয়স্পর্শী দৃশ্য ক্যামেরাবন্দি করেছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। এসব ছবির মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে এক যুবকের দৃশ্য, যিনি তীব্র ভিড়ের মধ্যেও নিজের বৃদ্ধ বাবাকে পিঠে তুলে নিয়ে হজের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন। এই মানবিক ও আবেগঘন মুহূর্তটি অনলাইনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে।

বাবার প্রতি সন্তানের গভীর শ্রদ্ধাবোধ এবং ইসলামের সুমহান পারিবারিক মূল্যবোধের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে এই দৃশ্যটি বিশেষভাবে স্থান করে নিয়েছে। ছবিটি কেবল গভীর ভালোবাসারই বহিঃপ্রকাশ নয়, বরং হজের মতো কষ্টকর ও চ্যালেঞ্জপূর্ণ সফরে মা-বাবার নিরাপত্তা, স্বস্তি ও মানসিক প্রশান্তি নিশ্চিত করতে সন্তানের আত্মত্যাগের এক বিরল ও অনুকরণীয় উদাহরণও উপস্থাপন করেছে।

হজ মৌসুমে এমন অসংখ্য মানবিক ও আবেগঘন ঘটনা প্রতিনিয়তই দেখা যায়, যারই একটি অংশ এই যুবকের আত্মত্যাগের এই হৃদয়স্পর্শী দৃশ্য। পৃথিবীর বিভিন্ন প্রান্ত এবং ভিন্ন ভিন্ন সংস্কৃতি থেকে আগত লাখো মানুষের সমাগমে পবিত্র মক্কা নগরীতে গড়ে ওঠে এক অভূতপূর্ব ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা এবং একে অপরের প্রতি যত্ন ও সহমর্মিতার অনন্য পরিবেশ, যা মানবতার এক জীবন্ত উদাহরণ হিসেবে প্রতিফলিত হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ