Views Bangladesh Logo

ককেশাসে তুষারধসে ১১ পর্বতারোহীর মৃত্যু, নিখোঁজ ৬

রাশিয়ার দুর্গম ককেশাস পর্বতমালায় তুষারধসে একটি পর্বতারোহী দলের ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ছয়জন নিখোঁজ রয়েছেন।

সোমবার মস্কো থেকে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে উত্তর ককেশাসের অন্যতম সর্বোচ্চ শৃঙ্গ মিঝিরগি পর্বত থেকে তুষারধস নেমে আসে। এতে ৩৩ জন পর্বতারোহীর একটি দল আটকা পড়ে।

তুষারধসের পর ৫০ জনের বেশি জরুরি উদ্ধারকর্মী অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অংশ নেন। তবে দুর্গম পাহাড়ি এলাকা এবং নতুন করে তুষারধসের আশঙ্কায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

এদিকে তুষারধসের পরদিন সোমবার সকাল ৯টার মধ্যে ১০ জন পর্বতারোহী নিজেরাই পাহাড় থেকে নিরাপদে নেমে আসতে সক্ষম হন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ