Views Bangladesh Logo

মোহাম্মদপুরে সড়কে মিলল মাথার খুলি ও হাড়

ঢাকার মোহাম্মদপুরে সড়ক থেকে মানুষের মাথার খুলি ও কিছু হাড় উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকাল ৫টার দিকে কাদেরাবাদ হাউজিংয়ের ২ নম্বর সড়কের ব্লক-সি এলাকায় একটি বাড়ির সামনে বৈদ্যুতিক খুঁটির পাশ থেকে এসব দেহাবশেষ পাওয়া যায়।

মোহাম্মদপুর থানার এসআই আখতারুজ্জামান সরকার জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাথার খুলিসহ বিভিন্ন হাড়ের অংশ উদ্ধার করা হয়। দেখতে অনেক পুরনো মনে হয়েছে বলেও জানান তিনি।

আশপাশের কেউ এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। ঘটনাস্থলে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় আশপাশে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান এসআই আখতারুজ্জামান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ