Views Bangladesh Logo

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপি

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ছয়জন সংসদ সদস্য। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ভোট না দেওয়া সদস্যদের মধ্যে বিএনপির তিনজন, জামায়াতের একজন, খেলাফত মজলিসের একজন এবং একজন স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় সরাসরি ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেন সংসদ সদস্যরা।

ভোট না দেওয়া বিএনপির তিন সংসদ সদস্য হলেন মির্জা আব্বাস, ওসমান ফারুক ও মোস্তফা কামাল পাশা। এ ছাড়া জামায়াতের বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, খেলাফত মজলিসের আবুল হাসান এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারাহানা ভোট দেননি।

সংসদ সচিবালয় সূত্র জানায়, বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করায় ভোট দিতে পারবেন না—এ কথা জানিয়ে স্পিকারকে চিঠি দিয়েছিলেন। ফলে তিনি ভোটগ্রহণের সময় উপস্থিত ছিলেন না। তবে বাকি পাঁচ সংসদ সদস্য ভোট না দেওয়ার কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ