Views Bangladesh Logo

রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬

রাশিয়ার পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম একটি বোমারু বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ছয় সামরিক কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টম্বর) দেশটির আমুর অঞ্চলের একটি জনবসতিহীন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ‘টিইউ-৯৫’ মডেলের ভারী বোমারু বিমানটি নিয়মিত প্রশিক্ষণ মিশনের অংশ হিসেবে উড্ডয়ন করেছিল। পথিমধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি জনবসতিহীন এলাকায় আচড়ে পড়ে। এতে বিমানটিতে থাকা ছয়জন নিহত হন। তবে বিধ্বস্ত বিমানটি থেকে এক ক্রুকে আশঙ্কাজনক অবস্থায় জীবিত উদ্ধার করা হয়। পরে তাকে নিকটবর্তী সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, দুর্ঘটনার সময় বিমানটিতে কোনো অস্ত্র বা গোলাবারুদ সজ্জিত ছিল না।

স্থানীয় আঞ্চলিক প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চীন সীমান্তবর্তী জেয়া নদীর তীরে অবস্থিত ক্রাসনোয়ারোভো গ্রামের নিকটবর্তী স্থানে বোমারু বিমানটি ভূপাতিত হয়। এটি মাটিতে আছড়ে পড়ার ঠিক পূর্বমুহূর্তে বৈমানিকরা বিমানটিকে আবাসিক এলাকা থেকে দূরে সরিয়ে নিতে সক্ষম হন। ফলে বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পায় আশপাশের লোকালয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এ ঘটনার পরপরই ব্ল্যাক বক্স উদ্ধারসহ দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে একটি তদন্তকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছায়।

সূত্র: এনবিসি নিউজ

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ