ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ৬ জন নিহত
ইরানের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বেইত শেমেশ শহরে আঘাত হেনেছে। জেরুজালেম থেকে মাত্র ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই শহরের একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রটি পড়ায় অন্তত ৬ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন।
ইসরায়েলের অ্যাম্বুলেন্স সেবা সংস্থা মাগেন ডেভিড এডম হতাহতের এই তথ্য নিশ্চিত করেছে বলে আল-জাজিরা জানিয়েছে।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি সরাসরি বসতি এলাকায় আঘাত করেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধারকারী দল, চিকিৎসা টিম এবং আহতদের সরিয়ে নিতে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে