Views Bangladesh Logo

গুলশানে গোপন বৈঠককালে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর গুলশানে একটি রেস্টুরেন্টে গোপন বৈঠক করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), এস. এম. রেজওয়ান হাবিব আলিফ (৩৩), মো. নান্নু মিয়া (৩৮), মো. আমিনুর রহমান (৪২), সজল আহমেদ (২৯) ও মো. ইব্রাহিম হোসেন (৩৩)।

গুলশান থানা পুলিশ জানায়, শুক্রবার (৭ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে পুলিশ প্লাজার পঞ্চম তলার একটি রেস্টুরেন্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী গোপন বৈঠকে মিলিত হন—এমন তথ্যের ভিত্তিতে গুলশান থানা পুলিশের একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গুলশান থানার ওসি দাউদ হোসেন বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, মিটিং শেষে তাদের রাজধানীতে মিছিলের পরিকল্পনা ছিল।’

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ