Views Bangladesh Logo

আহতদের চিকিৎসায় সিঙ্গাপুরের সহায়তা চাওয়া হয়েছে: আইএসপিআর

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দগ্ধ হওয়া ৭৮ জন রোগী রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর সরকারের সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, বিমান দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে উত্তরা মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), কুর্মিটোলা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর সরকারের সহায়তা চাওয়া হয়েছে। এ ছাড়া পরিচয় শনাক্তের পর ২০ জনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সাইদুর রহমান জানান, চিকিৎসাধীন অবস্থায় আরও সাত শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। নিহতদের মধ্যে ছয়জন পরিচয় এখনো জানা যায়নি এবং ২৫ জনই শিশু।

তিনি আরও জানান, ভর্তি হওয়া ৭৮ জনের মধ্যে ৪২ জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন, যাদের অধিকাংশই শিক্ষার্থী। তাদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দুজনের চিকিৎসা চলছে।

জানা গেছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলেছে। এর পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পরিবারকে সহায়তা প্রদান অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ