স্বাস্থ্য ভালো রাখার কয়েকটি সহজ উপায়
স্বাস্থ্য ভালো রাখতে অনেক সময় কঠিন ডায়েট বা কঠোর ব্যায়াম নয়, কিছু সহজ অভ্যাসই যথেষ্ট কার্যকর হতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সুস্বাস্থ্য বজায় রাখার কয়েকটি সহজ উপায় নিচে তুলে ধরা হলো—
১) নিজের মনের দিকে নজর দিন
শুধু শরীর নয়, মানসিক সুস্থতাও স্বাস্থ্যের বড় অংশ। আত্ম-সচেতনতা বাড়ালে নিজের আবেগ, অনুভূতি ও অভ্যাস সম্পর্কে ভালোভাবে বোঝা যায়। এতে চাপ কমে এবং জীবনযাপন আরও স্বাস্থ্যকর হয়।
২) কুকুর পোষা বা নিয়মিত হাঁটার অভ্যাস করুন
অনেকেই নিয়মিত জিম বা দৌড়াতে পারেন না। তবে কুকুর পোষা থাকলে তাকে প্রতিদিন হাঁটাতে হয়, ফলে নিজেরও হাঁটা হয়ে যায়। এতে শরীর সক্রিয় থাকে এবং মানসিক চাপ কমে।
৩) সপ্তাহে ৩০ ধরনের সবজি ও ফল খাওয়ার চেষ্টা করুন
শুধু বেশি সবজি খেলেই হবে না, ভিন্ন ভিন্ন ধরনের সবজি ও ফল খাওয়া গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, সপ্তাহে প্রায় ৩০ ধরনের উদ্ভিজ্জ খাবার খেলে শরীরের মাইক্রোবায়োম ভালো থাকে, যা হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
৪) বেশি করে হাসুন
হাসি মানসিক চাপ কমায় এবং শরীরে ইতিবাচক প্রভাব ফেলে। বেশি হাসলে সুখী থাকার সম্ভাবনাও বাড়ে, যা সুস্থ জীবনের জন্য গুরুত্বপূর্ণ।
৫) পর্যাপ্ত ঘুমান
একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ঘুম প্রয়োজন। ঘুম কম হলে শেখার ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়া এবং মানসিক স্থিতি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই পর্যাপ্ত ঘুম সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে