Views Bangladesh Logo

বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম জোরদার করার লক্ষ্যে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট পুনরায় সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং যেকোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যেই শেষ করতে বলা হয়েছে।

সোমবার (১ জুন) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। দেশের সব সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।

বিদ্যুৎ বিভাগের আদেশে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আগের নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সব শপিংমল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্তটি কার্যকর ছিল। তবে ঈদুল-আজহা উপলক্ষে ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে সাময়িকভাবে দোকানপাট খোলা রাখার সময়সীমা রাত ১০টা পর্যন্ত বাড়ানো হয়েছিল।

নতুন নির্দেশনায় জানানো হয়েছে, ঈদ উপলক্ষে দেওয়া সেই বিশেষ সুবিধার মেয়াদ শেষ হয়েছে। তাই ১ জুন থেকে আগের সিদ্ধান্ত অনুযায়ী আবারও রাত ১০টার পরিবর্তে সন্ধ্যা ৭টার মধ্যে সব শপিংমল, মার্কেট ও দোকানপাটের কার্যক্রম বন্ধ করতে হবে। এছাড়া বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে সব ধরনের বিলবোর্ডের বাতিও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ