Views Bangladesh Logo

জুরাইনে হকার উচ্ছেদের সময় পুলিশের ওপর জুতা নিক্ষেপ, আটক ২

রাজধানীর জুরাইন এলাকায় সড়ক দখলমুক্ত করতে হকার উচ্ছেদ অভিযানে গিয়ে হামলার মুখে পড়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কদমতলী থানার একটি দল। এ সময় দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে জুরাইন রেলগেটসংলগ্ন সেতু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসআই কাদেরের নেতৃত্বে একটি দল বিক্রমপুর প্লাজার সামনে থেকে উচ্ছেদ অভিযান শুরু করে। পরে সেতু মার্কেট এলাকায় পৌঁছে সড়ক দখল করে বসা হকারদের রাস্তা ছেড়ে যেতে নির্দেশ দিলে একাংশ উত্তেজিত হয়ে পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশের ওপর চড়াও হয়ে এসআই কাদেরকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করা হয়।

এসআই কাদের বলেন, হকারদের রাস্তা ছেড়ে যেতে বলার পর তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে লক্ষ্য করে জুতা ছুড়ে মারে। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি জনস্বার্থে সড়ক দখলমুক্ত রাখতে নিয়মিত উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ