শেখ হাসিনার মিডিয়া ইভেন্ট ব্যক্তিগত উদ্যোগ, ভারতের সরকারের সম্পৃক্ততা নেই: জয়সওয়াল
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক মিডিয়া সাক্ষাৎকার নিয়ে ভারতের অবস্থান পরিষ্কার করেছে দেশটির সরকার।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ওই অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না। একই সঙ্গে তিনি বলেন, সেখানে শেখ হাসিনা যেসব বক্তব্য দিয়েছেন, সেগুলোকেও ভারত সরকার সমর্থন করে না।
সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন, ৫ আগস্টের ওই মিডিয়া সাক্ষাৎকার বা ভার্চুয়াল অনুষ্ঠানটি একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠান বা সংগঠনের উদ্যোগে আয়োজিত হয়েছিল।
তিনি আরও বলেন, ওই অনুষ্ঠানে বাংলাদেশের বর্তমান সরকার সম্পর্কে যেসব মন্তব্য করা হয়েছে, তার সঙ্গে ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা বা অনুমোদন নেই।
মতামত দিন