Views Bangladesh Logo

ইসলামাবাদে শাহবাজ শরিফ ও আব্বাস আরাঘচির বৈঠক

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আজ শনিবার রাজধানী ইসলামাবাদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মার্কিন বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির উপস্থিত ছিলেন।

বৈঠকে মূলত 'বর্তমান আঞ্চলিক পরিস্থিতি' নিয়ে আলোচনা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। তবে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ