Views Bangladesh Logo

শাহআলী থানায় নতুন ওসি, ৪ থানার পরিদর্শককে বদলি

রাজধানীর মিরপুরে একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বিতর্কের মুখে শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সরিয়ে নতুন ওসি পদায়ন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে ডিএমপির পরিদর্শক পদমর্যাদার আরও চার কর্মকর্তাকে একযোগে রদবদল করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বদলির আদেশ জারি করা হয়।

আদেশ অনুযায়ী, মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. রাজীব হোসেনকে শাহআলী থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে গত শনিবার উক্ত স্বাস্থ্যকেন্দ্রে হামলায় পুলিশের দায়িত্ব অবহেলার অভিযোগে শাহআলী থানার তৎকালীন ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করে ডিএমপির কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত (ক্লোজড) করা হয়।

একই আদেশে লাইনওয়ারের পরিদর্শক মো. আল-আমিনকে ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (অপারেশন), ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক সুব্রত দেবনাথকে উত্তরখান থানার পরিদর্শক (অপারেশন), মুগদা থানার পরিদর্শক (তদন্ত) শিশির কুমার কর্মকারকে সূত্রাপুর থানার পরিদর্শক এবং লাইনওয়ারের পরিদর্শক মো. মোমিনুল ইসলামকে মুগদা থানার পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

এর আগে শনিবার দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, এ ঘটনায় এরই মধ্যে দারুসসালাম এলাকার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (এডিসি) প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির শনিবারের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা। প্রতিবেদন পাওয়ার পর পুলিশের কোনো সদস্যের যদি অবহেলা বা গাফিলতি থাকে, তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ