Views Bangladesh Logo

হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ৪৩৯

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও সাতটি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে একজন এবং উপসর্গজনিত কারণে ছয়জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে দেশে হাম ও হামসংশ্লিষ্ট উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪৩৯ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই হিসাব তৈরি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৭০ জনের এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৬৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৫ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৩০৫ জন।

একই সময়ে হামের উপসর্গ দেখা গেছে আরও ১ হাজার ৩৬৩ শিশুর মধ্যে। সব মিলিয়ে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৪১৯ জন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ