Views Bangladesh Logo

তামিলনাড়ুতে হাসপাতালে আগুন, শিশুসহ নিহত ৭

ভারতের তামিলনাড়ু রাজ্যের ডিন্ডিগুলের একটি অর্থোপেডিক হাসপাতালে আগুন লেগে এক শিশু ও দুই নারীসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এ বিষয়ে জানিয়েছে।

দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শুরুতে হাসপাতালটির নিচতলার অভ্যর্থনা কক্ষে আগুন লাগে। দ্রুতই তা হাসপাতালের অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, দুর্ঘটনার শিকার ব্যক্তিদের মৃত্যূ হয়েছে মূলত অগ্নিকাণ্ডের ফলে হাসপাতালে ছড়িয়ে পড়া ঘন ধোঁয়ার কারণে।

রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করার জন্য অন্তত ৫০টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। অন্তত ৩০ জন রোগীকে চিকিৎসার জন্য ডিন্ডিগুল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন। হাসপাতালটির ভেতরে আটকে পড়াদের সন্ধান ও সহায়তার জন্য উদ্ধার অভিযান এখনও চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ