দুবাইয়ে বিশ মিনিটে ৭ বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জেবেল আলী শিল্পাঞ্চলে মাত্র ২০ মিনিটের ব্যবধানে সাতটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার সকালে ঘটে যাওয়া এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো সরকারি তথ্য প্রকাশ করা হয়নি।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে বিস্ফোরণের পর জেবেল আলী শিল্পাঞ্চলের আকাশজুড়ে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। তবে এসব ভিডিও ধারণ ও প্রচারের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে ইরাকভিত্তিক কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, ইয়েমেন থেকে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এ দাবির বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ কিংবা অন্য কোনো স্বাধীন সূত্র থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
বিস্ফোরণের কারণ এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।
মতামত দিন