Views Bangladesh Logo

মানবসেবার শিক্ষা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে: স্পিকার

সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার শিক্ষা আগামী প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, মানবকল্যাণমূলক কর্মকাণ্ড শুধু ব্যক্তিগত বা সংগঠনের সীমিত পরিসরে না থেকে সমাজে ইতিবাচক পরিবর্তনের শক্তিশালী মাধ্যম হয়ে উঠতে পারে।

শনিবার (১৩ জুন) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের’ এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, এ ধরনের কনভেনশন কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং সেবার আদর্শকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তার মতে, সামাজিক সেবামূলক সংগঠনগুলো সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, এই ধরনের আয়োজন থেকে নতুন নেতৃত্ব, পরিকল্পনা ও উদ্যমের সৃষ্টি হয়, যা ভবিষ্যতে মানবকল্যাণমূলক কার্যক্রমকে আরও বিস্তৃত করবে। এ উদ্যোগ সমাজে নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম বলেও তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ, সদস্য, বিশিষ্ট অতিথি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তারা সামাজিক উন্নয়ন ও মানবসেবায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করেন।

শেষে স্পিকার কনভেনশনের সার্বিক সাফল্য কামনা করেন এবং মানবসেবামূলক কার্যক্রমে সবাইকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ