Views Bangladesh Logo

বিশ্বকাপ থেকে বিদায়ের পর কোচসহ পুরো কোচিং স্টাফকে বরখাস্ত করল সেনেগাল

Sports Desk

ক্রীড়া ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২ থেকে বিদায়ের পর জাতীয় দলের প্রধান কোচ পাপে থিয়াও এবং তার পুরো কোচিং স্টাফকে বরখাস্ত করেছে সেনেগাল ফুটবল ফেডারেশন।

রোববার (১২ জুলাই) এক বিবৃতিতে ফেডারেশন জানায়, নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় দলের প্রধান কোচ ও তার পুরো কোচিং স্টাফকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে টানা তিন গোল হজম করে ৩-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ‘লায়ন্স অব তেরাঙ্গা’।

ফেডারেশনের সভাপতি আব্দুলায়ে ফল সোমবার সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্তের ব্যাখ্যা দেবেন এবং সেনেগালের ফুটবলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন।

৪৫ বছর বয়সী সাবেক সেনেগাল ফুটবলার পাপে থিয়াও ২০২৪ সালে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ