রাজধানীর দুই শতাধিক পয়েন্টে চেকপোস্ট, নিরাপত্তা জোরদার
রাজধানীর আটটি এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের পর ঢাকা মহানগরীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে ঢাকার প্রবেশমুখগুলোসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি করা হচ্ছে। প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এ ব্যাপারে ডিএমপি জানিয়েছে, নিরাপত্তা জোরদার করতে ঢাকায় তাদের দুই শতাধিক চেকপোস্ট রয়েছে। ঢাকার চার প্রবেশমুখেও কাজ করছে পুলিশ। পাশাপাশি গতকাল ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় জিডি ও মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে।
মতামত দিন