Views Bangladesh Logo

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিরাপত্তাকর্মী নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে কবির হোসেন (৩২) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় সুমন মিয়া (২৪) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কবির হোসেন সোনালী ব্যাংকের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি মতিঝিলের গোপীবাগ এলাকায় থাকতেন। আহত সুমন মিয়া গাইবান্ধার সাঘাটা থানার মধ্যপাড়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে।

নিহত কবির হোসেনের রুমমেট পবন চন্দ্র দাস জানান, রাতে তাদের বহনকারী মোটরসাইকেলটি হানিফ ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা খায়। এতে কবির ও সুমন গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে তাদের পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। পরে আবার ঢামেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে কবির হোসেন মারা যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ