Views Bangladesh Logo

ঢাকা বার নির্বাচন: চলছে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ

দেশের সবচেয়ে বড় বার ঢাকা আইনজীবী সমিতির ২০২৪-২৫ কার্যকরী কমিটির নির্বাচনে আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনের ভোটগ্রহণ চলছে। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। এরপর ঘোষণা করা হবে ফলাফল।

এর আগে বুধবার সকাল ৯টায় প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয়ে এক ঘণ্টা বিরতি দিয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। এদিন ভোট দিয়েছেন চার হাজার ২৩০ জন। প্রথম দিনে ১৯ দশমিক ৯৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ঢাকা আইনজীবী সমিতিতে ৩০ হাজার ১২১ জন আইনজীবী সদস্য রয়েছেন। যার মধ্যে এবার নির্বাচনে ২১ হাজার ১৩৭ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

নির্বাচনে সিনিয়র আইনজীবী মোখলেছুর রহমান বাদল প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন। এছাড়া ১০ জন কমিশনার এবং ১০০ জন সদস্য সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছেন।

এ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল ও বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল অংশ নিচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ