Views Bangladesh Logo

গুগলে ‘Erling Haaland’ সার্চ করলেই চমক

 VB  Desk

ভিবি ডেস্ক

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের মধ্যেই নরওয়ের তারকা স্ট্রাইকার আরলিং হালান্ডকে ঘিরে নতুন এক চমক নিয়ে এসেছে গুগল। এখন গুগলে ‘Erling Haaland’ লিখে সার্চ করলে দেখা যাচ্ছে একটি বিশেষ ইস্টার এগ (Easter Egg) অ্যানিমেশন, যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সার্চ করার পর ফলাফলের পাতায় একটি ছোট বিশেষ আইকন দেখা যায়। সেটিতে ক্লিক করলেই পর্দাজুড়ে নৌকা বেয়ে এগিয়ে চলা নরওয়েজিয়ান ভাইকিংদের অ্যানিমেশন দেখা যায়। সঙ্গে শোনা যায় ঢাকের তালে বৈঠা চালানোর শব্দ। একাধিকবার আইকনে চাপ দিলে আরও বেশি ভাইকিং নৌকা স্ক্রিনজুড়ে ভেসে ওঠে।

গুগলের এই অ্যানিমেশনটি হালান্ডের নরওয়েজিয়ান পরিচয় এবং ভাইকিং ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে তৈরি করা হয়েছে। বিশ্বকাপে তার অসাধারণ পারফরম্যান্স ও জনপ্রিয়তাকেই কেন্দ্র করে এই বিশেষ ফিচার যুক্ত করা হয়েছে বলে প্রযুক্তি–বিশ্লেষকদের ধারণা।

মজার বিষয় হলো, বর্তমানে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে বা জুড বেলিংহ্যামের নাম সার্চ করলে এমন কোনো বিশেষ অ্যানিমেশন দেখা যাচ্ছে না। আপাতত এই চমকটি শুধু হালান্ডের জন্যই চালু করেছে গুগল।

গুগল এর আগেও বিভিন্ন ঐতিহাসিক ঘটনা, সিনেমা, খ্যাতিমান ব্যক্তি ও ক্রীড়াতারকাদের নিয়ে এমন ইস্টার এগ যুক্ত করেছে। এবার সেই তালিকায় জায়গা করে নিয়েছেন আরলিং হালান্ড।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ