আজ থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য জমা দেওয়া মনোনয়নপত্রের যাচাই-বাছাই আজ বুধবার (২২ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুই দিনব্যাপী এই যাচাই-বাছাই প্রক্রিয়া আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত চলবে।
নির্বাচর কমিশন জানিয়েছে, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ভবন অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।
তফশিল অনুযায়ী, যাচাই-বাছাই শেষে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত আপিল করার সুযোগ থাকবে এবং ২৭ ও ২৮ এপ্রিল আপিল নিষ্পত্তি করা হবে। এরপর ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ মে এই সংরক্ষিত আসনগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে