Views Bangladesh Logo

ব্রাজিল ম্যাচের আগে ‘ইতিহাসের দোরগোড়ায়’ স্কটল্যান্ড

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হতে যাওয়ার আগে স্কটল্যান্ড ফুটবল দল ‘ইতিহাসের দোরগোড়ায়’ দাঁড়িয়ে আছে বলে মনে করছেন দেশটির সমর্থকেরা।

নকআউট পর্ব বা পরবর্তী রাউন্ডে যাওয়া নিশ্চিত করার এই বাঁচা-মরার লড়াই দেখতে হাজার হাজার স্কটিশ সমর্থক—যারা ‘টার্টান আর্মি’ নামে পরিচিত—ইতিমধ্যে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রের মায়ামিতে। দেশের মাটিতে থাকা কোটি সমর্থক চোখ রাখবেন টেলিভিশনের পর্দায়।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে আজ যদি স্কটল্যান্ড জয় বা অন্তত একটি ড্রও তুলে নিতে পারে, তবে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেবে তারা।

খেলাটি ঘিরে স্কটল্যান্ডজুড়ে উন্মাদনা তুঙ্গে। গ্লাসগোর ওভো হাইড্রোর মতো বড় বড় কনসার্ট ভেন্যুর পাশাপাশি স্থানীয় টেনিস ও রাগবি ক্লাবগুলোতেও বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। প্রায় সব অঞ্চলের স্থানীয় কাউন্সিল বার ও পাবগুলোর জন্য লাইসেন্সের সময়সীমা বাড়িয়েছে, যাতে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সমর্থকেরা সেখানে বসে খেলা উপভোগ করতে পারেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ