Views Bangladesh Logo

বাংলাদেশে দুটি মেগা প্রদর্শনীর জন্য সেভর-আইইএসের চুক্তি স্বাক্ষর

Press Release

প্রেস রিলিজ

স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেড ও ইন্ডিয়ান এক্সিবিশন সার্ভিসেস (আইইএস) সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে। ভারতের নদিয়ায় আইইএস অফিসে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বৃহস্পতিবার (২২ ফেব্রুযারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে দুটি প্রদর্শনী, নবম রিনিউয়েবল এনার্জি শো এবং বাংলাদেশ ইলেকট্রিক ভেহিকেল অ্যান্ড মোবিলিটি এক্সপো চলতি বছর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে অনুষ্ঠিত হবে।

চুক্তি স্বাক্ষরের সময় সেভার ইন্টারন্যাশনাল লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়জুল আলম, সহকারী ম্যানেজার নাহিদা বিনতে আলী, এক্সিকিউটিভ ফাতেমা নাবিলা উপস্থিত ছিলেন। এছাড়া ভারতীয় প্রদর্শনী পরিষেবাগুলোর পক্ষে সিইও স্বদেশ কুমার, ব্যবস্থাপক রবিন্দর কুমারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ