সৌদিতে হেলিকপ্টার ও ফ্রান্সে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ২৫
সৌদি আরব ও ফ্রান্সে পৃথক দুটি বিমান দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। রোববার (২৮ জুন) সংঘটিত এসব দুর্ঘটনার তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
সৌদি আরবে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
তবে হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে বা সৌদি আরবের ঠিক কোন এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
অন্যদিকে, ফ্রান্সের পূর্বাঞ্চলীয় তোমব্লেইন শহরে একটি বেসামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১১ জন নিহত হয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে ১০ জন যাত্রী এবং একজন পাইলট রয়েছেন।
দুই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
মতামত দিন