Views Bangladesh Logo

সৌদি আরবে প্রচুর খালি জায়গা, সেখানেই তারা ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে পারে: নেতানিয়াহু

সরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সৌদি আরবের উচিত তাদের নিজ ভূখণ্ডে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা, কারণ দেশটিতে প্রচুর খালি জায়গা রয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) চ্যানেল ১৪ কে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট এই তথ্য জানিয়েছে।

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পূর্বশর্ত হিসেবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের কথা জানিয়েছে সৌদি আরব। এই শর্ত নিয়ে কোনো দর কষাকষি সম্ভব নয়, এটাও নিশ্চিত করেছে রিয়াদ।

এই প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, ‘আমি এমন কোনো চুক্তিতে যাব না, যা রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে বিপদে ফেলবে। ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পরিকল্পনায় সায় দেয়ার তো প্রশ্নই ওঠে না, বিশেষত, ৭ অক্টোবর-পরবর্তী পরিস্থিতিতে।’

তিনি বলেন, ‘আপনারা কি জানেন, সেটা কি? একটা ফিলিস্তিনি রাষ্ট্র ছিল। সেটার নাম গাজা। গাজার নেতৃত্বে ছিল হামাস, তারাই এই ফিলিস্তিনি রাষ্ট্র পরিচালনা করতো। আর দেখুন আমরা সেখান থেকে কি পেয়েছি—হলোকাস্টের পর সবচেয়ে বড় গণহত্যা।’

এ মুহূর্তে ওয়াশিংটন সফর করছেন নেতানিয়াহু। সেখানেই তিনি এই সাক্ষাৎকার দেন।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করার পর যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেন নেতানিয়াহু। ওই সম্মেলনে ‘গাজা দখলের’ বিস্ময়কর পরিকল্পনার বিষয়ে ঘোষণা দেন ট্রাম্প।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ