Views Bangladesh Logo

ওমরাহ ভিসার মেয়াদ এক বছর করল সৌদি আরব

পর্যটন খাতকে আরও শক্তিশালী করতে ওমরাহ ভিসার মেয়াদ এক বছর (৩৬৫ দিন) করেছে সৌদি আরব। নতুন এই ভিসার মাধ্যমে দর্শনার্থীরা এক বছরের মধ্যে একাধিকবার সৌদিতে প্রবেশ করতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করতে পারবেন।

সোমবার (২০ জুলাই) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘সৌদি ভিশন ২০৩০’ বাস্তবায়নের অংশ হিসেবে এই নতুন ভিসা ব্যবস্থা চালু করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, প্রতিবার সৌদিতে প্রবেশের আগে ভিসাধারীদের সরকারি নুসুক প্ল্যাটফর্ম থেকে একটি ওমরাহ প্যাকেজ কিনতে হবে। প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট মেয়াদের চেয়ে বেশি হতে পারবে না। এছাড়া সফরের আগে নুসুকের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতিপত্রও সংগ্রহ করতে হবে।

তবে হজ মৌসুমে আরবি জিলকদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত এই ভিসা সাময়িকভাবে কার্যকর থাকবে না। এ সময় ওমরাহ ভিসা ব্যবহার করে সৌদিতে প্রবেশ করা যাবে না।

সূত্র: সৌদি প্রেস এজেন্সি (এসপিএ), গালফ নিউজ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ