Views Bangladesh Logo

ইরানে ইসরায়েলি হামলায় সৌদির নিন্দা

রানে ইসরায়েলের বিমান হামলায় নিন্দা জানিয়েছে সৌদি আরব। এ হামলাকে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক আইন ও নীতিমালার স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ‘সৌদি আরব এই নৃশংস হামলার নিন্দা জানাচ্ছে এবং একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায় ও নিরাপত্তা পরিষদের ওপর এ আগ্রাসন অবিলম্বে বন্ধে বড় দায়িত্ব রয়েছে বলে মনে করে।’ আলজাজিরা

শুক্রবার ভোররাতে ইরানের রাজধানী তেহরান এবং আশপাশের এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রধান জেনারেল হোসেইন সালামি, ইরানের শীর্ষ জেনারেল বাঘেরি ও দুই পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম।

তবে ইরানের পারমাণবিক স্থাপনাসহ দেশটির বিভিন্ন স্থানে ইসরায়েলের প্রাণঘাতী হামলার কঠোর জবাব দেয়ার অঙ্গীকার করেছে তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র আবুল ফজল শেখারচি বলেন, ‘জায়নবাদী এ হামলার জবাব অবশ্যই ইরানি সশস্ত্র বাহিনী দেবে।’

হামলার পর, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচির প্রধান কেন্দ্র লক্ষ্য করে সফল হামলা চালানো হয়েছে। এদিকে এই হামলার পর ইসরায়েলজুড়ে ‘বিশেষ জরুরি অবস্থা’ ঘোষণা করেছে নেতানিয়াহুর সরকার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ