ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব
পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। আনুষ্ঠানিকভাবে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা কার্যক্রম শেষে বুধবার (১৮ মার্চ) এ তথ্য জানায় সৌদি কর্তৃপক্ষ।
গালফ নিউজ এক প্রতিবেদনে জানায়, মধ্যপ্রাচ্যের আকাশে চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবের বাসিন্দারা আরো একটি রোজা পালন করবেন। ফলে দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শুক্রবার (২০ মার্চ)।
এর আগে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে তুরস্ক, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়া।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে