সাতক্ষীরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্যও ছিলেন।
সোমবার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে তাঁকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে।
অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং এসব মামলার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে ঠিক কোন কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি পুলিশ।
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
মতামত দিন