অর্ধশত আরোহী নিয়ে রাশিয়ার বিমান নিখোঁজ
৫০ জন আরোহী বহনকারী রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) এ বিষয়টি নিশ্চিত করে দেশটির কর্তৃপক্ষ।
আঙ্গারা এয়ারলাইন্স পরিচালিত ‘অ্যান-২৪’ মডেলের এই বিমানটি চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের দিকে যাচ্ছিল। তবে গন্তব্যস্থলের মাত্র কয়েক কিলোমিটার দূরে থাকতেই বিমানটি রাডার থেকে হারিয়ে যায়। খবর সিএনএনের।
রাশিয়ার বিমান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানায়, আমুর অঞ্চলের আকাশেই শেষবারের মতো বিমানটির অবস্থান শনাক্ত করা হয়েছিল।
নিখোঁজ বিমানটির সন্ধানে ইতিমধ্যে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। এখন পর্যন্ত বিমানে থাকা যাত্রী ও ক্রুদের পরিচয় প্রকাশ করা হয়নি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় তদন্ত চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে