Views Bangladesh Logo

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন রুহুল কুদ্দুস কাজল

বাংলাদেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হচ্ছেন রুহুল কুদ্দুস কাজল।

বুধবার তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে 'আলহামদুলিল্লাহ' লিখে অনুভূতি প্রকাশ করেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে।

রুহুল কুদ্দুস কাজল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য। তিনি এর আগে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক এই শিক্ষার্থী ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য হন।

এর আগে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বে ছিলেন মো. আসাদুজ্জামান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেন। পরে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ