Views Bangladesh Logo

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবীর রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, এই মর্মে সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বিএনপির গঠনতন্ত্রের ৭(খ-৬) ধারা অনুযায়ী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

এতে আরও বলা হয়, এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ