বিশ্বকাপের রাউন্ড অব ৩২ চূড়ান্ত, কবে কখন কে কার প্রতিপক্ষ
বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিনে ‘জে’ গ্রুপের সমীকরণ মিটেছে রোমাঞ্চকর দুই ম্যাচে। জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। অন্য ম্যাচে আলজেরিয়া ও অস্ট্রিয়া ৩-৩ গোলে ড্র করায় দুই দলই নিশ্চিত করেছে নকআউট পর্ব। রোববার (২৮ জুন) অনুষ্ঠিত এই দুই ম্যাচের পরই চূড়ান্ত হয়েছে শেষ ৩২ দলের তালিকা।
৩-৩ গোলের নাটকীয় ড্রয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউটে উঠেছে অস্ট্রিয়া। অন্যদিকে সেরা আট তৃতীয় স্থান অর্জনকারী দলের একটি হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে আলজেরিয়া। এই ফলেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে ইরানের।
গ্রুপভিত্তিক শেষ ৩২ নিশ্চিত করা দলগুলোর তালিকা
গ্রুপ ‘এ’: মেক্সিকো (গ্রুপ চ্যাম্পিয়ন) ও দক্ষিণ আফ্রিকা (গ্রুপ রানার্সআপ)
গ্রুপ ‘বি’: সুইজারল্যান্ড (গ্রুপ চ্যাম্পিয়ন), কানাডা (গ্রুপ রানার্সআপ) ও বসনিয়া ও হার্জেগোভিনা (সেরা তৃতীয়)
গ্রুপ ‘সি’: ব্রাজিল (গ্রুপ চ্যাম্পিয়ন) ও মরক্কো (গ্রুপ রানার্সআপ)
গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র (গ্রুপ চ্যাম্পিয়ন), অস্ট্রেলিয়া (গ্রুপ রানার্সআপ) ও প্যারাগুয়ে (সেরা তৃতীয়)
গ্রুপ ‘ই’: জার্মানি (গ্রুপ চ্যাম্পিয়ন), আইভরি কোস্ট ( গ্রুপ রানার্সআপ) ও ইকুয়েডর (সেরা তৃতীয়)
গ্রুপ ‘এফ’: নেদারল্যান্ডস (গ্রুপ চ্যাম্পিয়ন), জাপান (গ্রুপ রানার্সআপ) ও সুইডেন (সেরা তৃতীয়)
গ্রুপ ‘জি’: বেলজিয়াম (গ্রুপ চ্যাম্পিয়ন) ও মিশর (রানার্সআপ)
গ্রুপ ‘এইচ’: স্পেন (গ্রুপ চ্যাম্পিয়ন) ও কেপ ভার্দে (গ্রুপ রানার্সআপ)
গ্রুপ ‘আই’: ফ্রান্স (গ্রুপ চ্যাম্পিয়ন), নরওয়ে (গ্রুপ রানার্সআপ) ও সেনেগাল (সেরা তৃতীয়)
গ্রুপ ‘জে’: আর্জেন্টিনা (গ্রুপ চ্যাম্পিয়ন), অস্ট্রিয়া (গ্রুপ রানার্সআপ) ও আলজেরিয়া (সেরা তৃতীয়)
গ্রুপ ‘কে’: কলম্বিয়া (গ্রুপ চ্যাম্পিয়ন), পর্তুগাল (গ্রুপ রানার্সআপ) ও কঙ্গো (সেরা তৃতীয়)
গ্রুপ ‘এল’: ইংল্যান্ড (গ্রুপ চ্যাম্পিয়ন), ক্রোয়েশিয়া (গ্রুপ রানার্সআপ) ও ঘানা (সেরা তৃতীয়)
শেষ ৩২ এর সময়সূচি (বাংলাদেশ সময়)
২৯ জুন (সোমবার)
ম্যাচ ৭৩: দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা
লস অ্যাঞ্জেলেস
রাত ১টা
ম্যাচ ৭৬: ব্রাজিল বনাম জাপান
হিউস্টন
রাত ১১ টা
৩০ জুন (মঙ্গলবার)
ম্যাচ ৭৪: জার্মানি বনাম প্যারাগুয়ে
বোস্টন
রাত ২ টা ৩০ মিনিট
ম্যাচ ৭৫: নেদারল্যান্ডস বনাম মরক্কো
মন্টেরে
সকাল ৭টা
ম্যাচ ৭৮: আইভরি কোস্ট বনাম নরওয়ে
ডালাস
রাত ১১ টা
১ জুলাই (বুধবার)
ম্যাচ ৭৭: ফ্রান্স বনাম সুইডেন
নিউ জার্সি
রাত ৩ টা
ম্যাচ ৭৯: মেক্সিকো বনাম ইকুয়েডর
মেক্সিকো সিটি
সকাল ৭টা
ম্যাচ ৮০: ইংল্যান্ড বনাম কঙ্গো
আটলান্টা
রাত ১০টা
২ জুলাই (বৃহস্পতিবার)
ম্যাচ ৮২: বেলজিয়াম বনাম সেনেগাল
সিয়াটল
রাত ২টা
ম্যাচ ৮১: যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া ও হার্জেগোভিনা
সান ফ্রান্সিসকো
সকাল ৬টা
৩ জুলাই (শুক্রবার)
ম্যাচ ৮৪: স্পেন বনাম অস্ট্রিয়া
লস অ্যাঞ্জেলেস
রাত ১টা
ম্যাচ ৮৩: পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া
টরন্টো
ভোর ৫টা
ম্যাচ ৮৫: সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া
ভ্যাঙ্কুভার
সকাল ৯টা
৪ জুলাই (শনিবার)
ম্যাচ ৮৮: অস্ট্রেলিয়া বনাম মিশর
ডালাস
রাত ১২টা
ম্যাচ ৮৬: আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে
মায়ামি
ভোর ৪টা
ম্যাচ ৮৭: কলম্বিয়া বনাম ঘানা
কানসাস সিটি
সকাল ৭ টা ৩০ মিনিট
মতামত দিন