শেষ ষোলোর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, একনজরে সব ম্যাচের দিনক্ষণ ও ভেন্যু
রাউন্ড অব ৩২-এর পর্দা নামতেই পরিষ্কার হয়ে গেল বিশ্বকাপের শেষ ষোলোর সম্পূর্ণ ছবি। শেষ ম্যাচে কলম্বিয়ার কাছে ঘানার হারের মধ্য দিয়ে চূড়ান্ত হলো আটটি লড়াইয়ের প্রতিপক্ষ ও সূচি। একই দিনে নিজেদের ম্যাচ জিতে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা ও মিসরও।
নকআউট পর্বের দ্বিতীয় ধাপ শুরু হচ্ছে আগামীকাল, ৪ জুলাই রাতেই। উদ্বোধনী লড়াইয়ে হিউস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় মুখোমুখি হবে কানাডা ও মরক্কো। এরপর ৫ জুলাই রাত ৩টায় ফিলাডেলফিয়ায় প্যারাগুয়ের প্রতিপক্ষ ফ্রান্স।
৬ জুলাই থাকছে দিনের দুই বড় আকর্ষণ। রাত ২টায় নিউ ইয়র্কে নরওয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল, আর সকাল ৬টায় মেক্সিকো সিটিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো।
সবচেয়ে ঠাসা সূচি অপেক্ষা করছে ৭ জুলাই— এক দিনেই তিনটি ম্যাচ। রাত ১টায় ডালাসে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল-স্পেন লড়াইয়ে নামবে। সকাল ৬টায় সিয়াটলে যুক্তরাষ্ট্র খেলবে বেলজিয়ামের বিপক্ষে। আর দিনের সবচেয়ে আলোচিত লড়াইটি রাত ১০টায়— আটলান্টায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া মিসর।
শেষ ষোলোর পর্দা নামবে ৮ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায়, ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে সুইজারল্যান্ড-কলম্বিয়া ম্যাচ দিয়ে।
এই আটটি ম্যাচ থেকেই বাছাই হবে কোয়ার্টার ফাইনালের আট দল। শক্তিশালী দলগুলোর সরাসরি লড়াইয়ের পাশাপাশি বেশ কিছু ম্যাচে অঘটনের সম্ভাবনাও উঁকি দিচ্ছে, ফলে নকআউট পর্ব নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।
ম্যাচ তারিখ বাংলাদেশ সময় ভেন্যু
কানাডা-মরক্কো ৪ জুলাই রাত ১১টা হিউস্টন
প্যারাগুয়ে-ফ্রান্স ৫ জুলাই রাত ৩টা ফিলাডেলফিয়া
ব্রাজিল-নরওয়ে ৬ জুলাই রাত ২টা নিউ ইয়র্ক
মেক্সিকো-ইংল্যান্ড ৬ জুলাই সকাল ৬টা মেক্সিকো সিটি
পর্তুগাল-স্পেন ৭ জুলাই রাত ১টা ডালাস
যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ৭ জুলাই সকাল ৬টা সিয়াটল
আর্জেন্টিনা-মিশর ৭ জুলাই রাত ১০টা আটলান্টা
সুইজারল্যান্ড-কলম্বিয়া ৮ জুলাই রাত ২টা বিসি প্লেস, ভ্যাঙ্কুভার
মতামত দিন