Views Bangladesh Logo

ইরানে কার্যক্রম চালিয়ে যাবে রাশিয়ার রোসাটম

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম ইরানে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

সংস্থাটির প্রধান অ্যালেক্সেই লিখাচেভ জানিয়েছেন, চলমান সংঘাত সত্ত্বেও বুশেহর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কাজ বন্ধ করা হবে না।

রোসাটম বর্তমানে ইরানের বুশেহর বিদ্যুৎকেন্দ্রে নতুন দুটি পারমাণবিক ইউনিট নির্মাণের কাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনা গুছিয়ে রেখেছে। এর আগে সংস্থাটি বুশেহরে ইরানের প্রথম ১ গিগাওয়াট ক্ষমতার পারমাণবিক ইউনিট নির্মাণ করেছিল।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর নিরাপত্তার কারণে নতুন ইউনিটগুলোর নির্মাণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল এবং কিছু কর্মী প্রকল্প এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়।

বর্তমানে প্রায় ৪৫০ জন কর্মী বুশেহর প্রকল্প এলাকায় কাজ করছেন। এ সপ্তাহে নিরাপত্তাজনিত কারণে প্রায় ১৫০ জন কর্মী আর্মেনিয়া হয়ে রাশিয়ায় ফিরে গেছেন।

লিখাচেভ বলেন, বুশেহর বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ও তৃতীয় ইউনিট নির্মাণ আমাদের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার, এবং বর্তমান পরিস্থিতিতেও ইরান থেকে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। মধ্যপ্রাচ্যের উত্তেজনা বৈশ্বিক পরিস্থিতির অংশ।

রাশিয়া ও ইরানের মধ্যে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী, ভবিষ্যতে ইরানে সর্বোচ্চ আটটি পারমাণবিক ইউনিট নির্মাণের সুযোগ রয়েছে। সূত্র: আল-জাজিরা

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ