Views Bangladesh Logo

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পর্তুগালের শুরুর একাদশে রোনালদো

Sports Desk

ক্রীড়া ডেস্ক

হিউস্টনে আজ ২০২৬ ফিফা বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে পর্তুগাল। গ্রুপ ‘কে’-এর ম্যাচে বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর মুখোমুখি হবে ইউরোপের শক্তিশালী দলটি।

প্রথম ম্যাচেই পর্তুগালের আক্রমণভাগের নেতৃত্ব দেবেন অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে ঘিরেই সাজানো হয়েছে দলের আক্রমণভাগ।

মাঝমাঠে থাকছেন ভিতিনিয়া, রুবেন নেভেস, ব্রুনো ফার্নান্দেজ এবং বের্নার্দো সিলভার মতো তারকা ফুটবলাররা। আর রক্ষণভাগে দায়িত্ব পালন করবেন জোয়াও ক্যানসেলো, তোমাস আরাউজো, রেনাতো ভেইগা ও নুনো মেন্ডেস।

পর্তুগালের শুরুর একাদশ:
দিয়োগো কস্তা; জোয়াও কানসেলো, তোমাস আরাউজো, রেনাতো ভেইগা, নুনো মেন্দেস; ভিতিনিয়া, রুবেন নেভেস; ব্রুনো ফার্নান্দেজ, বের্নার্দো সিলভা, পেদ্রো নেতো; ক্রিশ্চিয়ানো রোনালদো।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ