Views Bangladesh Logo

যুদ্ধের উত্তেজনায় বাড়ছে বৈশ্বিক খাদ্য পণ্যের দাম: জাতিসংঘ

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে চলমান সংঘাতের কারণে বৈশ্বিক খাদ্য পণ্যের দাম বাড়তে শুরু করেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা জানায়, তাদের মাসিক ফুড প্রাইস ইনডেক্স অনুযায়ী আন্তর্জাতিক বাজারের প্রবণতার ভিত্তিতে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে বৈশ্বিক খাদ্যদাম ২.৪ শতাংশ বেড়েছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আরও জানায়, টানা দ্বিতীয় মাসের মতো এই সূচক বেড়েছে। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় খাদ্য উৎপাদন ও পরিবহন ব্যয় সরাসরি বেড়েছে—যা এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ।

বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহ রুট হরমুজ প্রণালী ঘিরে অস্থিতিশীলতা অব্যাহত থাকলে বৈশ্বিক খাদ্য সরবরাহ শৃঙ্খলে আরও চাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাব আগামী মাসগুলোতে বিশেষ করে খাদ্য আমদানিনির্ভর দেশগুলোর ওপর বেশি পড়বে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ