Views Bangladesh Logo

উত্তাল লস অ্যাঞ্জেলেস, অভিবাসনবিরোধী অভিযানে বিক্ষোভ-সহিংসতা

স অ্যাঞ্জেলেসে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) অভিযান শুরু করায় শহরজুড়ে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়েছে। অভিযানে এক সপ্তাহে অন্তত ১১৮ জন আটক হয়েছেন, শুধু শুক্রবারই গ্রেপ্তার হয় ৪৪ জন। বিবিসি

আল জাজিরার খবরে বলা হয়, বিক্ষোভ শুরু হয় শুক্রবার থেকে এবং টানা তিন দিন ধরে তা সহিংস রূপ নেয়। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে ব্যবহৃত হয়েছে কাঁদানে গ্যাস, ইট-পাথর, এবং জ্বলন্ত বস্তু। কয়েকটি গাড়ি ও পুলিশের গাড়ি জ্বালিয়ে দেয়া হয়। মেক্সিকান পতাকা হাতে বিক্ষোভ করতেও দেখা গেছে অনেককে।

ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিকে ‘অমানবিক’ বলছে বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দেন, যা গভর্নর গ্যাভিন নিউসম ‘উস্কানিমূলক’ হিসেবে উল্লেখ করেছেন। ডেমোক্র্যাটরা একে ক্ষমতার অপব্যবহার বলেও নিন্দা করেছেন।

এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বিক্ষোভ থামাতে প্রয়োজনে মেরিন সেনা নামানোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি এই ঘটনাকে জাতীয় নিরাপত্তা ঝুঁকি বলে উল্লেখ করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ