Views Bangladesh Logo

উত্তরায় শপিংমলে রিকশাচালককে হত্যার তথ্যটি গুজব: পুলিশ

রাজধানীর উত্তরা-১৩ নম্বর সেক্টরে শপিংমলে রিকশাচালককে মারধর করে হত্যা করার ঘটনাটি গুজব বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল। তিনি বলেন, এ ঘটনায় কিছু দুষ্কৃতিকারী মব সৃষ্টি করে লুটপাটের চেষ্টা করেছে।

সোমবার (১৬ মার্চ) সকালে মার্কেটটি পরিদর্শন শেষে এসব তিনি এ কথা জানান।

নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তবে পুলিশের ছয়জন আহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে আলামত সংগ্রহ করছে পুলিশ।

এদিকে এখনও মার্কেটটি বন্ধ রয়েছে। এ বিষয়ে মার্কেটের ব্যবসায়ীরা জানান, এই হামলায় তাদের কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে, এখনও আতঙ্ক বিরাজ করছে তাদের মধ্যে।

এর আগে, রোববার দিবাগত রাতে উত্তরার স্কয়ার শপিংমলে এক রিকশাচালককে পিটিয়ে হত্যা করে মরদেহ গুম করার অভিযোগ তুলে ভবন ঘেরাও ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় ভবনের সামনের সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ রিকশাচালক ও স্থানীয়রা হট্টগোল শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। এসময় দফায় দফায় পুলিশের সঙ্গে বিক্ষুব্ধদের সংঘর্ষের ঘটনাও ঘটে।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ