Views Bangladesh Logo

বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ১৯ দশমিক ১৩ বিলিয়ন ডলার

প্তাহ শেষে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ১৯ দশমিক ১৩ বিলিয়ন মার্কিন ডলার। যা সপ্তাহের শুরুতে ছিল ১৯ দশমিক ৪ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক নির্ধারিত অর্থনৈতিক সূচক অনুসারে, বৃহস্পতিবার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ দশমিক ৬৬ বিলিয়ন ডলার। তবে আইএমএফের গণনা পদ্ধতিতে এর পরিমাণ ১৯ দশমিক ১৩ বিলিয়ন ডলার।

এদিকে ২০২৩-২৪ অর্থবছরের চারমাসে (জুলাই-অক্টোবর) দেশের বাণিজ্য হয়েছে ৩ দশমিক ৮১ বিলিয়ন ডলারের। যা গত বছরের একই সময়ে ছিল ৯ দশমিক ৬২ বিলিয়ন ডলার। এছাড়াও চলতি অর্থবছরের প্রথম চার মাসে আমদানি পেমেন্ট আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৫৪ শতাংশ কমে ২০ দশমিক ২৬ বিলিয়ন হয়েছে৷ কারণ গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৫ দশমিক ৫১ বিলিয়ন ডলার।

এদিকে রেমিট্যান্সের নেতিবাচক প্রবৃদ্ধি, সরাসরি বিদেশী বিনিয়োগ কম থাকাসহ বেশ কিছু কারণে চলতি অর্থবছরের প্রথম চার মাসে আর্থিকখাতে ঘাটতির পরিমাণ ৩ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১ দশমিক ২৭ বিলিয়ন ডলার।

ব্যবসায়িক ঘাটতি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও নিম্মমুখী প্রবণতার দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ার ফলে টাকার অবমূল্যায়ন চলমান রয়েছে। ফলে জুলাই মাসে যেখানে প্রতি মার্কিন ডলারের বিপরীতে টাকার রেট ছিল ১০৮ টাকা ৭০ পয়সা তা অক্টোবরের শেষে ১ দশমিক ৬৫ শতাংশ বেড়ে ১১০ টাকা ৫০ পয়সায় দাঁড়ায়। যদিও এখন এর পরিমাণ ১১০ টাকা ২৫ পয়সা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ