Views Bangladesh Logo

এসএসসি পুনর্নিরীক্ষণে রেকর্ড, ফল বদলেছে ৫৬ হাজারের বেশি শিক্ষার্থীর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে এবার রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। দেশের সব শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ৫৬ হাজার ২৫৯ জন শিক্ষার্থীর নম্বর পরিবর্তন হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে শিক্ষার্থীদের ফল পরিবর্তনের এ তথ্য পাওয়া গেছে।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, অতীতে কোনো বছর পুনর্নিরীক্ষণের পর এত বেশি সংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তনের নজির নেই। এবারের ফল পরিবর্তনের সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

চলতি বছর মূল ফল প্রকাশের পর বিপুলসংখ্যক শিক্ষার্থী নিজেদের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। ফলাফলে প্রত্যাশিত নম্বর না পাওয়ায় বিভিন্ন বিষয়ের উত্তরপত্র পুনরায় যাচাইয়ের অনুরোধ জানান তারা।

পুনর্নিরীক্ষণের আবেদনের পর বিপুলসংখ্যক উত্তরপত্রে নম্বর পরিবর্তন হয়েছে। এর প্রভাব পড়েছে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের চূড়ান্ত ফলাফলেও। ফলে অনেক শিক্ষার্থীর লেটার গ্রেড ও জিপিএতে পরিবর্তন এসেছে।

শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা বলছেন, এবারের পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তনের ব্যাপকতা অতীতের তুলনায় উল্লেখযোগ্য। এতে মূল ফল প্রকাশের পর কাঙ্ক্ষিত ফল না পাওয়া অনেক শিক্ষার্থীর ফলাফলে নতুন করে পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ